সংবাদ শিরোনাম ::
দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন

পানি দিয়ে নকল টিকা বানানোর হোতা গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ ২২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
স্যালাইন ও পানি দিয়ে বানানো নকল টিকা লাখ লাখ ডলারে বিক্রির ঘটনার হোতাকে চীনে গ্রেপ্তার করা হয়েছে।
স্যালাইন ও পানি দিয়ে বানানো নকল টিকা লাখ লাখ ডলারে বিক্রির ঘটনার হোতাকে চীনে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: রয়টার্স
স্যালাইন ও পানি দিয়ে বানানো নকল টিকা লাখ লাখ ডলারে বিক্রির ঘটনার হোতাকে চীনে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম কং।

বিবিসির আজ মঙ্গলবারের খবরে জানা যায়, কং স্যালাইন ও মিনারেল ওয়াটার দিয়ে ৫৮ হাজার ডোজ নকল টিকা বানান। এর আগে তিনি আসল টিকার মোড়কের নকশা নিয়ে গবেষণা করেন। এরপর সেই আদলে নকল টিকা বানান।

এই নকল টিকাগুলো বিদেশেও পাচার করা হয়। তবে কোথায় সেগুলো পাঠানো হয়েছে, তা জানা যায়নি।

করোনার টিকাসংক্রান্ত জালিয়াতি নিয়ে দেশটিতে ৭০ জনকে আটক করা হলো। ২০টির বেশি জালিয়াতির মামলায় তাঁদের আটক করা হয়। বেইজিং নকল টিকা কেলেঙ্কারির ঘটনা বন্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে।

টিকা নিয়ে জালিয়াতির ঘটনাগুলোর বেশির ভাগ সামনে আসে গত বছরের শেষ দিকে। তবে চলতি সপ্তাহে ঘটনাগুলো জানা গেছে বিস্তারিতভাবে।

আদালত সূত্রে জানা যায়, কং ও তাঁর দল গত বছরের আগস্টের দিকে সিরিঞ্জ বোতলের ভেতরে স্যালাইন ও মিনারেল পানি ভরে টিকা হিসেবে বাজারজাত করেন। এভাবে তাঁরা ২৭ লাখের বেশি ডলার হাতিয়ে নেন। গত বছরের নভেম্বর মাসে নকল টিকার ৬০০ ডোজ হংকংয়ে পাঠানো হয়। আসল প্রস্তুতকারকদের অভ্যন্তরীণ চ্যানেলগুলো ব্যবহার করে নকল এই টিকাগুলো বিক্রি করা হয়েছিল।

নকল টিকাগুলো বেশি দামে বিভিন্ন হাসপাতালে বিক্রি করা হয়। আরও কিছু অপরাধী গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নকল টিকা সরবরাহ করে।

চীনের সুপ্রিম পিপলস প্রসিকিউরেটোরেট নকল টিকার ঘটনায় পুলিশকে সহযোগিতা করতে আঞ্চলিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

গত সপ্তাহে চীনে নতুন চান্দ্রবর্ষ উদ্‌যাপনের আগেই ১০ কোটি টিকার ডোজ আসবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা। যদিও ওই সময় পর্যন্ত মাত্র চার কোটি মানুষকে টিকা দিতে পেরেছে চীন। তবে কঠোর লকডাউন, করোনা পরীক্ষার মাধ্যমে চীনে মহামারি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পানি দিয়ে নকল টিকা বানানোর হোতা গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১