সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বিউটি পার্লার কর্মীকে যৌনকর্মে বাধ্য করানোর অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গাজীপুরে বিউটি পার্লার কর্মীকে দিনের পর দিন জোর করে যৌনকর্ম করানোর অভিযোগ উঠেছে এক সংরক্ষিত কাউন্সিলরের বিরুদ্ধে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পুলিশ বিউটি পার্লার থেকে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনার সত্যতা স্বীকার করে মামলা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, বিষয়টির তদন্ত চলছে।
ভুক্তভোগী কিশোরী জানান, মোটা অঙ্কের বেতনের আশ্বাসে তাকে নিজ পার্লারে চাকরি দিয়েছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। পরে তাকে পার্লারে কাজের বদলে বিভিন্ন সময়ে পাঠানো হতো দেহ ব্যবসায়।

অভিযোগ রয়েছে, ওই কাউন্সিলর তাকে জিম্মি করেই এ ব্যবসা করে আসছিলেন।
খবর পেয়ে গেল রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযুক্ত কাউন্সিলরের মালিনাকাধীন আনন্দ বিউটি পার্লার থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাসন থানায় রোজী, নুরুল হকের নাম উল্লেখসহ আরো ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরী।
এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে অভিযুক্ত কাউন্সিলর ফোন কেটে দেন। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর।
প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে জানিয়ে বাসন মেট্রোপলিটন পুলিশের অফিসার ইনচার্জ বলছেন, আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
ভুক্তভোগী কিশোরী দুই বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নেত্রকোনার এই কিশোরীর গাজীপুরে কোন স্বজন না থাকায় অভিযুক্ত কাউন্সিলরের ভাড়া বাসায় থাকতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিউটি পার্লার কর্মীকে যৌনকর্মে বাধ্য করানোর অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১