সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

জীবননগর পৌর নির্বাচন বর্জন করলেন ধানের শীষের প্রার্থী শাজাহান কবির। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ ১৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, জোরপূর্বক ব্যালট পেপারে নৌকা প্রতীকে সীল মারাসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ এনে চুয়াডাঙ্গার জীবননগর পৌর নির্বাচন বর্জন ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী শাজাহান কবির।

রবিবার (১৪ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় পৌরশহরের বাসস্ট্যাণ্ড এলাকায় অবস্থিত বিএনপি’র নির্বাচনী অফিসে সাংবাদিক সম্মেলন করে তিনি এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি মোঃ শাজাহান কবির জীবননগর পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছিলাম। প্রশাসন বার বার আমাকে নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট কেন্দ্রে ভোট শুরু হলে আমার কোন এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। প্রশাসনের কাছে জানালে তারা বলে উপরের নির্দেশ আছে। প্রতিটা কেন্দ্রে জোরপূর্বক নৌকা প্রতীকে সীল মেরে নিতে দেখেছি। আওয়ামী লীগ ও প্রশাসন পরস্পর সহযোগিতায় প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। তাই আমি এই নির্বাচন বর্জন ঘোষণা করছি”।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবননগর পৌর নির্বাচন বর্জন করলেন ধানের শীষের প্রার্থী শাজাহান কবির। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১