সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

পিকনিকের লঞ্চে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯৬ জনকে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে সদরঘাট থেকে চাঁদপুরগামী পিকনিকের লঞ্চে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় এমভি রয়েল ক্রুজ-২ নামের একটি বিলাসবহুল লঞ্চ জব্দ হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৪৯ জন নারী ও ৪৭ জন পুরুষ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও থেকে এমভি রয়েল ক্রুজ-২ নামের লঞ্চটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লঞ্চটি জব্দ করা হয়। এরপর ৮৯ জনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ, ১০ জনের বিরুদ্ধে জুয়া খেলা ও ৭ জনের বিরুদ্ধে মাদকের অভিযোগে মামলা দায়ের করে র‍্যাব।
শনিবার (১৩ ফেব্র বিকালে র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে চাঁদপুরগামী এম ভি রয়েল ক্রুজ-২ নামের একটি বিলাসবহুল লঞ্চে মাদক, জুয়া ও নারীদের দিয়ে অসামাজিক কার্যকলাপ হবে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের কয়েকজন সদস্য সাধারণ যাত্রী বেশে সদরঘাট থেকে ওই লঞ্চে উঠেন।

লঞ্চটিতে আভিযান চালিয়ে মাদকের অভিযোগে ৭ জনকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা, ১০৫ লিটার দেশীয় চোলাই মদ, ২ লিটার বিদেশি মদ, ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ১০ জনকে জুয়া খেলার অপরাধে গ্রেফতার এবং তাদের কাছ থেকে জুয়া খেলার বোর্ড, ৮৩২ পিস কার্ড (তাস) উদ্ধার করা হয়। এ ছাড়াও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪৯ নারী ও ৪০ পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।
পরে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি নিশ্চিত হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও গোদারাঘাট অভিযান চালিয়ে চাঁদপুরগামী বিলাসবহুল লঞ্চ এমভি রয়েল ক্রুজ-২ আটক করা হয়।

এদিকে পিকনিকের লঞ্চে এভাবে গণহারে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রেফতারকৃতদের স্বজনরা। তাদের দাবি, লঞ্চে হাতেগোনা কয়েকজন হয়তো মদ জুয়ার সঙ্গে জড়িত থাকতে পারে কিন্তু ঢালাওভাবে সবাইকে অপরাধী দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিকনিকের লঞ্চে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯৬ জনকে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:২০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১