সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

দামুড়হুদায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ এক আসামি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৫০ বোতল ফেন্সিডিলসহ শাহাবুদ্দীন @ বাবুল (৩৯) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত আসামি বাবুল উপজেলার জয়রামপুর গ্রামের মল্লিকপাড়ার মৃত আব্দুল আজিজ মাষ্টারের ছেলে। শুক্রবার (১২ই ফেব্রুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটের সময় তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শুক্রবার রাতে দামুড়হুদা বাসস্ট্যাণ্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাসস্ট্যাণ্ডের পশ্চিম পাশে জনৈক মজিবরের টায়ারের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে শাহাবুদ্দীন @ বাবুল নামের এক আসামিকে গ্রেফতারপূর্বক তার দখল হতে উদ্ধার করা হয় ১৫০ বোতল ফেন্সিডিল। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণির অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দামুড়হুদায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ এক আসামি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১