সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা, স্বামী পলাতক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকা থেকে এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এলাকার জাহানারা বেগমের ভাড়াবাড়ির কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত খুশী খাতুন (২৮) সিরাজগঞ্জের কাজিপুর থানার পার খুকশিয়া গ্রামের বেলাল শেখের মেয়ে। খুশী স্বামী রুবেলের সঙ্গে হরিণধরা এলাকায় ভাড়া বাসায় থেকে পার্শ্ববর্তী স্টারলিং কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। আর রুবেল অটোরিকশা চালাতেন।

নিহতের বোন সেলিনা বেগম বলেন, ‘আমার বোনের সঙ্গে অন্য ফ্যাক্টরিতে চাকরি করা এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এক পর্যায়ে অপমান সহ্য করতে না পেরে খুশী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।’

স্থানীয় 8 নং ওয়ার্ড মেম্বার কাজল হোসেন বলেন, ‘সকালে ঘরের দরজা বন্ধ করে দিয়ে খুশী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জের এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা, স্বামী পলাতক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১