সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বরিশালে ২ কোচিং সেন্টাকে জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বরিশাল নগরীতে দুটি কোচিং সেন্টার চালু পেয়েছে জেলা প্রশাসন। প্রতিষ্ঠান দুটিকে করোনাকালীন সময়ে পাঠদান অব্যাহত রাখার দায়ে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন লস্কর লেন এলাকায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। অথচ সরকারি আদেশ উপেক্ষা করে কোচিং সেন্টারগুলো শিক্ষার্থীদের জড়ো করে ক্লাস নিচ্ছে। আমাদের কাছে অভিযোগ আছে নগরীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে কোচিং সেন্টারগুলো খোলা রাখায় হয়েছে এবং সেখানে নিয়মিত ক্লাস চলছে। আমরা অভিযান শুরুর পর অনেক কোচিং সেন্টারে দ্রুত তালাবদ্ধ করে সংশ্লিষ্টরা চলে যায়। এবিসি কোচিং এবং সাইন্স একাডেমি কোচিং সেন্টারকে খোলা পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে।’

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দিন হায়দার জানান, অবৈধ কোচিং বাণিজ্য পরিচলনায় কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তীতে বন্ধ না থাকলে দেওয়া হবে জেল।

অন্যান্য কোচিং সেন্টারের মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ না করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর সরকার চলতি বছরের ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। মহামারী পরিস্থিতিতে এবার এইচএসসি, জেএসসি, পিইসি এবং বার্ষিক পরীক্ষাও হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ২ কোচিং সেন্টাকে জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১