সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

শ্রেষ্ঠ চেয়ারম্যান ‘ঘুষ নেয়ার অভিযোগে কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শওকত রানা লাবুকে তার পিএসসহ আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দে ঘুষ নেয়ার অভিযোগে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তিনি দারিদ্র্য বিমোচন ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ঢাকা সাংস্কৃতিক সংগঠন থেকে জেলার ‘শ্রেষ্ঠ চেয়ারম্যান পদক’ পেয়েছেন এক সপ্তাহ আগে। তার পিএসের নাম নুরুল ইসলাম।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুক চেয়ারম্যান লাবুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শওকত রানা লাবুর আইনজীবী আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্র জানায়, ২০১৭ সালে সরকারি আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন ঘর করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন চেয়ারম্যান শওকত রানা লাবু ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) নুরুল ইসলাম। আশ্রয় পাওয়ার আশায় নিরুপায় হয়ে ইউনিয়নের চন্দ্রপুর মাঝপাড়া (লক্ষ্মীপুর) এলাকার দিনমজুর মো. জালাল উদ্দিন শেখ ৫০ হাজার টাকা ঘুষ দেন। তিনি এক আত্মীয়ের কাছ থেকে ওই ৫০ হাজার টাকা ঋণ নিয়ে চেয়ারম্যানের পিএসের হাতে তুলে দেন। পরে ঘর না পেয়ে জালাল উদ্দিন শেখ বাদী হয়ে গত ১ ডিসেম্বর চেয়ারম্যান শওকত রানা লাবু ও তার পিএসের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করেন।

মামলার কপি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠান। তবে চেয়ারম্যান লাবু এই মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান।

সোমবার আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় লাবু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্রেষ্ঠ চেয়ারম্যান ‘ঘুষ নেয়ার অভিযোগে কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১