সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়তে আবেদন করেছে সেতু বিভাগ। গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তারা।

বিষয়টি নিশ্চিত করে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী

বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ দুই বছর বৃদ্ধির আবেদন করা হয়েছে। সেটার পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেয়াদ বাড়ানো হবে কি হবে না, সেই সিদ্ধান্ত এই সপ্তাহেই আসবে আশা করি।’

সেতু বিভাগের মেয়াদ বৃদ্ধির আবেদনে বলা হয়েছে, ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। বর্তমানে এ প্রকল্পের বাস্তব কাজ ৮৩ শতাংশ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট বাস্তব কাজ সমাপ্ত করতে ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে এবং এক বছর ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ডসহ ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন।’

এ অবস্থায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালকের প্রস্তাব অনুযায়ী ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের ৩০ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাবটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

বিষয়টি নিয়ে কথা বলতে পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি তা কেটে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১