সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বরিশাল মেট্রোপলিটন পুলিশে পাঠানো হয়েছে কুষ্টিয়ার সেই এসপিকে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পুলিশে রদবদলে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাতকে পাঠানো হয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তার বদলির আদেশ হয়। সম্প্রতি অনুষ্ঠিত ভেড়ামারা পৌরসভা নির্বাচনে এক বিচারিক হাকিমের সঙ্গে দুর্ব্যববহার করে সমালোচনায় পড়েছিলেন কুষ্টিয়ার এসপি তানভীর। তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়ে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন বিচার বিভাগীয় ওই কর্মকর্তা।
ওই ঘটনায় হাই কোর্ট আরাফাতকে তলব করে। তাতে তিনি ‘অসৌজন্যমূলক’ আচরণের জন্য অনুতাপ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চান।

তানভীরকে কুষ্টিয়া থেকে বদলি করে বরিশাল মহানগর পুলিশে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার মো. খায়রুল আলম। এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মো. হামিদুল আলমকে হাইওয়ে পুলিশে, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে ঢাকার সিআইডিতে বদলি করা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে ঢাকার সিআইডিতে, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার করে পাঠানো হয়েছে। গাজীপুর জেলার পুলিশ সুপার কেএম আরিফুল হককে বাগেরহাটে বদলি করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার প্রবীর কুমার রায়কে নড়াইল জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। রংপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ি এপিবিএনের কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল মেট্রোপলিটন পুলিশে পাঠানো হয়েছে কুষ্টিয়ার সেই এসপিকে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১