সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বরিশালের গৌরনদীতে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদী উপজেলায়
বার্থী ইউনিয়নে বার্থীতে সড়কের পাশে খাল দখল করে নির্মাণাধীন পাকা স্থাপনা উচ্ছেদ করেছে‌ প্রশাসন। ০৮ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় নির্মাণাধীন এসব পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয়রা জানায়, সরকারী খাল দখল করে ১৫টি পাকা দোকান ঘর নির্মাণের কাজ শুরু করায় চলতি বোরো মৌসুমে খালে পানির প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বার্থী এলাকার মোফাজ্জেল মোল্লা খালের একটি অংশ দখল করে দোকান ঘরগুলোর নির্মাণ কাজ শুরু করেন।

তিনি সরকারি খাল অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল। এর প্রেক্ষিতে দুপুরে দখলদারদের নির্মাণাধীন পাকা স্থাপনা ভেঙে সরকারি খাল দখল মুক্ত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান প্রিন্স জানান, পর্যায়ক্রমে সরকারি খালগুলো মেপে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সচেতন নাগরিকরা জানান, দখলদারদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের দুর্বল অবস্থানের কারণে একের পর এক দখল হয়ে যাচ্ছে সরকারী সম্পত্তি। এক্ষেত্রে দখলের খবর পাওয়া মাত্রই দখলদারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হলে সরকারী সম্পত্তি দখল অনেকটাই কমে আসবে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বরিশালের গৌরনদীতে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৪২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১