সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বরিশালে সোনারগাঁও টেক্সটাইল মিলে তালা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: গোপনে যন্ত্রপাতি বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে এমন অভিযোগে টেক্সটাইল মিলের গেটে তালা ঝুলিয়ে দিয়ে প্রধান গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ বুধবার রাত থেকে নগরীর রুপাতলীতে অবস্থিত নারগাঁও টেক্সটাইল মিলের সামনে এই কর্মসূচি চলছে।

শ্রমিকরা জানান, প্রায় ১০ মাস ধরে করোনার অজুহাতে বন্ধ রাখা হয়েছে বরিশাল নগরীর রুপাতলীতে অবস্থিত সোনারগাঁও টেক্সটাইল মিল। এরপর থেকে বন্ধ রয়েছে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাও। এমনকি কর্তৃপক্ষ কখনো শ্রমিকদের খবরও নেয়নি। বেতন ভাতার দাবিতে এর আগে বিভিন্ন সময় আন্দোলন করেছেন তারা। কিন্তু মিল কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি।

শ্রমিকরা অভিযোগ করেন, বেতন ভাতা না দিয়ে মিল কর্তৃপক্ষ কারখানার যন্ত্রপাতি গোপনে বিক্রির পাঁয়তারা করে। এরই অংশ হিসেবে আজ বিকেলে কয়েকজন ক্রেতাকে নিয়ে কারখানায় আসেন মিলের হেড অফিসের কয়েকজন কর্মকর্তা। পরে কারখানার নিজস্ব কাভার্ডভ্যানে ববিন, রবিন, ক্যানসহ আরো নানান যন্ত্রপাতি লোড করে। বিষয়টি জানতে পেরে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে গেট তালাবদ্ধ করে দেয়। পরিস্থিতি উত্তপ্ত দেখতে পেয়ে গাড়ি রেখেই সটকে পড়েন ক্রেতা ও মিল কর্তৃপক্ষ। এর পর থেকে টানা বিক্ষোভ করছে শ্রমিকরা।

শ্রমিক সংগ্রাম পরিষদের সম্পাদক নুরুল হক জানান, তাদের বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত কোনো মালামাল এখান থেকে নিতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে সোনারগাঁও টেক্সটাইল মিলে তালা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১