সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

রাজাপুরের কলেজ ছাত্র শুভো হত্যা মামলায় ১আসামী কারাগারে ১১ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কলেজ ছাত্র একাধিক মামলার আসামী মেহেদি হাসান শুভকে (২৫) কুপিয়ে হত্যা মামলায় এজাহার নামীয় ১২ আসামীকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগ পত্র প্রধান করে। আদালতঅভিযোগপত্র গ্রহন করেছে। আজ (০৪ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের (রাজা) বিচারক তারেক সামশ চার্জশীট গ্রহন করে ।আসামী মোঃ ইসরাফিল (৪৫) কে জেলাহাজতে প্রেরণ করেন এবং বাকী ১১ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারীর নির্দেশ দেন। মামলার বাদী নিহত শুভর পিতা আব্দুল্লাহ আল মাহবুবের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এড.জিকে মোস্তাফিজুর রহমান ও এড. হুমায়ুন কবির বাবুল।

মামলার বিবরনে উল্লেখ করা হয়েছে, রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মাহবুবের ছেলে ও বড়ইয়া বিশ্ব বিদ্যালয়ের বিএম শাখার দ্বাদশ শ্রেণীর ছাত্র নিহত মেহেদি হাসান শুভকে কলাকোপা গ্রামের ইসরাফিল হাওলাদারের ছেলে নেয়ামত উল্লাহসহ কয়েক যুবক গত ২৫ মার্চ ২০১৯ইং তারিখ দিবাগত রাত সাড়ে ৭টায় পিকনিকের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

পরে গভীর রাতে তাকে কুপিয়ে হাত-পা টুকরা টুকরা করে ও সারা শরীর ক্ষতবিক্ষত করে চৌকিদারের বাড়ির সামনের মাঠে ফেলে রেখে চলে গেলে প্রতিবেশী রেনু বেগম মাঠের মধ্যে গোঙানির শব্দ পেয়ে রক্তাক্ত অবস্থায় শুভকে ছটফট করতে দেখে শুভর বাবা-মা খবর দেয়। তারা শুভকে হাত-পা কাটা অবস্থায় স্থানীয় গ্রামবাসীর সহযোগীতায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেয়ার পথে শুভ মারা যায়।

এ ঘটনায় শুভর পিতা আব্দুল্লাহ আল মাহবুব বাদী হয়ে ২৮ মার্চ রাজাপুর থানায় ১৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে প্রায় দেড় বছর তদন্তের পর ৭ জুলাই ২০২০ তারিখ পুলিশ এজাহার নামীয় ১২জন আসামীকে অভিযুক্ত করে চার্জশীট প্রদান করেন। বৃহস্পতিবার আদালত চার্জশীট গ্রহন করে উপস্থিত আসামী মোঃ ইসরাফিল (৪৫) কে জেল হাজতে প্রেরন করেন এবং বাকী ১১ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারীর নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরের কলেজ ছাত্র শুভো হত্যা মামলায় ১আসামী কারাগারে ১১ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১