সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

চিনি, চুন, ফিটকিরি ও সরিষার তেল দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১ ২৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ঝিনাইদহে এবার চিনি, চুন, ফিটকিরি ও সরিষার তেল দিয়ে তৈরি করা ভেজাল খেজুরের গুড় ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া ও শৈলকূপা উপজেলার জুগনি গ্রামে তৈরি হচ্ছিল এই ভেজাল খেজুরের গুড়।

রাজশাহীর বাঘা উপজেলার টুটুল, আব্দুল কাদের ও আকবর মোল্লা কৃষকদের কাছ থেকে গাছ কিনে গুড় উৎপাদন করে আসছিল। খবর পেয়ে বুধবার সকালে সেখানে হানা দেয় ঝিনাইদহ ভোক্তা অধিকারের নেতৃত্বে পরিচালিত মার্কেট মনিটরিং টিম।

ঝিনাইদহ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, অভিযানকালে চিনি, চুন, ফিটকিরি ও সরিষার তেল মিশিয়ে খেজুরের গুড় তৈরির অপরাধে তিন ব্যবসায়ী টুটুল, আব্দুল কাদের ও আকবর মোল্লাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল ও নমুনা সংগ্রহ সহকারী মো. রাজিব হোসেনসহ ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিনি, চুন, ফিটকিরি ও সরিষার তেল দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১