স্ত্রীকে মারধর করে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেলেন জামাই’! আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১ ২২২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: ‘স্ত্রীকে মারধর করে শাশুড়িকে নিয়ে পালিয়েছে জামাই’ এমন অভিযোগে পহেলা ফেব্রুয়ারি লালমনিরহাটের হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেছেন নাছির উদ্দিন নামে এক ব্যক্তি।
শ্বশুর নাছির উদ্দিন পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি এলাকার বাসিন্দা। জামাই এমদাদুল (এনদা) একই গ্রামের তরিফ উদ্দিনের ছেলে। তবে ওই অভিযোগ অস্বীকার করেছেন জামাই এমদাদুল। বরিশাল।
নাছির উদ্দিনের অভিযোগ, গত ২২ জানুয়ারি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অবস্থানরত তার স্ত্রী আহিতন নেছাকে নিয়ে পালিয়ে যায় মেয়ের জামাই এমদাদুল।
এমদাদুলের স্ত্রী নাজলী বেগমের অভিযোগ, তার মায়ের সাথে তার স্বামীর অবৈধ সর্ম্পক। ওই সর্ম্পকের প্রতিবাদ করায় তাকেও মারধর করা হয়েছে। এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জামাই এমদাদুল সাংবাদিকদের বলেন, আমার স্ত্রী নাজলী বেগম অনেকের সাথে ফোনে কথা বলেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। আমার শাশুড়ি আমার পক্ষে কথা বলায় তারা বাপ-বেটি মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি কোথাও আমার শাশুড়িকে নিয়ে যাইনি।
তিনি বলেন, আমি বড়খাতা বাজারে নিয়মিত দোকান করছি। আমিও এসবের প্রতিকার চেয়ে থানায় একটি অভিযোগ করেছি।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম সাংবাদিকদের জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


























