সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১ ৩১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম-নিউজ:: বরিশালে জমজ দুই বোনের সঙ্গে পাশের জেলার জমজ দুই ভাইয়ের বিয়ে হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে নগরের নাজির মহল্লা এলাকার বোস বাড়িতে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
স্থানীয় ও উভয়ের পরিবার সূত্রে জানা গেছে, বরিশাল নগরের নাজির মহল্লা এলাকার বাসিন্দা স্বপন কর্মকারের জমজ মেয়ে সোনালী কর্মকার সোনা ও রুপালী কর্মকার রুপা। অপরদিকে পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার ইন্দেরহাট এলাকার প্রয়াত নিখিল কর্মকারের ছেলে সজল কর্মকার ও কাজল কর্মকার জমজ ভাই।

মাস কয়েক আগে পারিবারিকভাবে দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা ও দেখাদেখির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং বিয়ের কথা পাকাপাকি হয়। সে অনুযায়ী সোমবার রাতে ছিল বিয়ের দিনক্ষণ। যা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে।

বিয়ে দেখতে সোমবার রাতে বিয়ের অনুষ্ঠানে ভিড় জমায় স্থানীয়রা। জমজ বোনের সঙ্গে জমজ ভাইয়ের বিয়ের খবর শুনেই ছুটে আসেন তারা। এছাড়াও মেয়ের বাড়ির এলাকার লোকজনও বেশ আনন্দ উৎসবের মধ্য দিয়েই বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জমজ ভাই ও বোনদের এ বিয়ে দেখতে যাওয়া রতন ঢালী জানান, জমজের সঙ্গে জমজের বিয়ে বিষয়টি ভিন্নরকম। দাওয়াত না থাকলেও বিষয়টি অন্যরকম হওয়ায় সেখানে গিয়ে ঘুরে এসেছি। বেশ ভালোই লেগেছে। আলাদাভাবে দুই বোন এবং দুই ভাইয়ের বিয়ে হচ্ছে তাও একই অনুষ্ঠানের মাধ্যমে।

সৌরভ দাস নামে স্থানীয় এক বাসিন্দা জানান, অনেক লোক এসেছে বিয়ে দেখতে। কেউ দাওয়াত পেয়ে আবার কেউ দাওয়াত না পেয়েও একনজর দেখতে এসেছে। এরকম বিয়ে তো সচরাচর দেখা যায় না, তবে বিষয়টি খুবই ভালো লেগেছে।

এই দুই নবদম্পতি যাতে সুখী হয়, সে জন্য দোয়া চেয়েছেন তাদের স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১