সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ভোলায় দেড় বছর শিশুকে জবাই করে হত্যা করলেন মা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি:: ভোলায় গলাকেটে দেড় বছর বয়সী নিজের কন্যা শিশুকে নির্মমভাবে হত্যা করেছেন তানিয়া বেগম (৩০) নামের এক মা। এ ঘটনায় পুলিশ তানিয়াকে আটক করেছে। আজ রোববার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে চেউয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তায়িবা ইসলাম মাওয়া। সে ওই এলাকার রাজমিস্ত্রী সবুজের মেয়ে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, আজ রোববার সকালের দিকে নিজ ঘরে দা দিয়ে গলা কেটে শিশু সন্তানকে হত্যা করে মা তানিয়া বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং তানিয়াকে আটক করে।

পুলিশ জানায়- প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া হত্যার দায় স্বীকার করেছেন। তবে কী কারণে নিজের মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। শিশুটির মা মানসিক ভারসম্যহীন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

ওসি জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় দেড় বছর শিশুকে জবাই করে হত্যা করলেন মা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১