সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

স্বামীর যৌন নির্যাতন থেকে বাঁচতে পুলিশের সহযোগিতা চাওয়ায় স্ত্রীকে খুন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ২৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নাটোরের লালপুরে স্বামীর যৌন নির্যাতন থেকে বাঁচতে পুলিশের সহযোগিতা চাওয়ায় গৃহবধূ শারমিন খাতুনকে হত্যা করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা তথ্যটি জানান।

নিহত শারমিন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার লহলামারী সাহেব গ্রামের তহুরুল ইসলামের মেয়ে।
পুলিশ সুপার বলেন, দু বছর আগে শারমিন খাতুনের নাটোরের লালপুর উপজেলার মাঝগ্রাম দক্ষিণপাড়া গ্রামে সাদ্দাম হোসেনের বিয়ে হয়। সাদ্দাম যৌন উত্তেজক ওষুধ খেয়ে আগের দু স্ত্রীকে নির্যাতন করায় তারা সাদ্দামকে তালাক দেয়। তৃতীয় স্ত্রী শারমিনকে আগের দুই স্ত্রীর মত নির্যাতন করায় পুলিশকে অভিযোগ করার কথা বলেন তিনি।

এতে ক্ষিপ্ত হয়ে উঠেন সাদ্দাম। এরই জেরে ২৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে শারমিনের সাথে সাদ্দামের বাকবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে সাদ্দাম শ্বাসরোধ করে শারমিনকে হত্যা করেন।
এই ঘটনায় নিহত শারমিনের ভাই রিপন আলী সোমবার (২৫ জানুয়ারি) লালপুর থানায় সাদ্দামকে অভিযুক্ত করে মামলা করেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোরে তাকে সিরাজগঞ্জ জেলার উল্লাহপাড়া উপজেলার গোপালপুর কয়েট্টা গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সাদ্দাম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর যৌন নির্যাতন থেকে বাঁচতে পুলিশের সহযোগিতা চাওয়ায় স্ত্রীকে খুন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১০:০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১