সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

ভাইয়ের পা ধরে মাফ চেয়েও রক্ষা পেলেন না নিজাম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ২৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্স
নির্বাচনী সহিংসতায় চট্টগ্রামে আপন বড় ভায়ের হাতে খুন হয়েছেন আরেক ছোট ভাই। বুধবার (২৭ জানুয়ারি) সকালে পাহাড়তলী থানার সরাইপাড়া বারো কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নিজাম উদ্দিন (৩০)। অভিযুক্ত তার বড় ভাই সালাউদ্দীন কামরুল। এদের মধ্যে নিজাম উদ্দীন সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহমদের সমর্থক ও অভিযুক্ত সালাউদ্দীন কামরুল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের সমর্থক।

ছোট ছেলেকে খুনের জন্য বড় ছেলের ফাঁসি চান তাদের মা। মা জিন্নাত আরা বেগম বলেন, ‘আমার ছেলের ফাঁসি চাই। ও প্ল্যান করে খুন করেছে। আমার বউমা বোবা, কথা বলতে পারে না। তার মাসুম দুই সন্তানের কী হবে?।’
তিনি বলেন, দুই ভাই দুই কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। পারিবারিক জায়গা নিয়েও বিরোধ ছিল। আমার ছেলের খুনের জন্য আমার আরেক ছেলে কামরুল দায়ী। আমি তার ফাঁসি চাই।

তিনি আরও বলেন, আমার বড় নাতি ইমন দেখছিল নিজাম ভাইয়ের পা ধরে বলছিল মাফ করে দাও। কিন্তু সে মাফ করেনি। খুন করে ফেলেছে।
নিহত নিজামের স্ত্রী নাসরিন আকতার সুমি বাকপ্রতিবন্ধী। তার ছেলে ইব্রাহিমের বয়স মাত্র ৮ মাস। মেয়ে বিবি মরিয়মের বয়স আড়াই বছর।

নাসরিন আকতার সুমি নিজের ভাষায় বলার চেষ্টা করছিলেন সব ঘটনা। বুঝিয়ে দিচ্ছিলেন তার মা ও শাশুড়ি।
সুমি জানান, অনেক দিন ধরে আমাদের ওপর অত্যাচার করে আসছিল কামরুল। হত্যার হুমকিও দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাইয়ের পা ধরে মাফ চেয়েও রক্ষা পেলেন না নিজাম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১