সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

অঘোষিতভাবে ডাকা নৌ ধর্মঘট প্রত্যাহার লঞ্চ চলাচল শুরু। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে বৈঠক শেষে দুঃখ প্রকাশ করে অঘোষিতভাবে ডাকা নৌ ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা। আজ সোমবার (২৫ জানুয়ারি) রাত থেকেই সারা দেশের নৌ চলাচল শুরু হবে বলেও জানানো হয় বৈঠকের পর। রাতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।
এর আগে বরিশালে রাতের আঁধারে যাত্রীবাহী লঞ্চের মুখোমুখী সংঘর্ষের মামলায় দুই চালকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেরিন আদালত। সোমবার আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়। এর পরপরই তাদের জামিনের দাবিতে সরা দেশে নৌযান চলাচল বন্ধ করে দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। এতে কাঙ্ক্ষিত গন্তব্য পৌঁছাতে না পেরে চরম বিপাকে পড়েন বিভিন্ন রুটের যাত্রীরা। চালকদের জামিন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় নৌযান শ্রমিক ফেডারেশন।

উল্লেখ্যে, ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে ঘনকুয়াশার কারণে বরিশালে মেহেন্দিগঞ্জে এমভি অ্যাডভেঞ্চার-৯ ও ১ মধ্যে সংঘর্ষ হয়। তবে এতে কেউ হাতহত হয়নি। এ ঘটনায় সে বছরই মেরিন আদালতে সংশ্লিষ্ট লঞ্চের চালকদের বিরুদ্ধে একটি মামলা করে বিআইডব্লিউটিএ। এ মামলায় চলতি মাস (সোমবার) মেরিন আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এ খবর ছড়িয়ে পড়লে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে নৌযান চলাচল বন্ধ করে দেন নৌযান শ্রমিকরা। কারাগারে পাঠানো লঞ্চ চালকদের জামিন নিশ্চিত না হওয়া পর্যন্ত নৌধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বরিশাল নৌযান শ্রমিক ফেডারেশনের নেতা শেখ আবুল হাসেম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অঘোষিতভাবে ডাকা নৌ ধর্মঘট প্রত্যাহার লঞ্চ চলাচল শুরু। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১