সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

পরীক্ষার টেনশনে আত্মহত্যা করলেন কলেজছাত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রংপুর নগরীর লালবাগ কেডিসি রোডের একটি ছাত্রীনিবাস থেকে সোনালী রানী নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে ওই এলাকার মিতা কুঞ্জ ছাত্রীনিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সোনালী জয়পুরহাটের কালাই থানাধীন বলিঘাম মাত্রাই গ্রামের সুভাস চন্দ্রের মেয়ে এবং কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এবার ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তিনি।

সোনালীর বাবা সুভাষ চন্দ্র মুঠোফোনে জানান, তার তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট সোনালী। অনার্স ফাইনাল পরীক্ষা চলাকালীন সে পরীক্ষা নিয়ে ভীষণ চিন্তিত ছিল। রোববার তিনি মেসে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করে অনেক বুঝিয়েছেন এবং পরীক্ষা নিয়ে টেনশন না করার জন্য বলেছেন।

সোমবার মেস কর্তৃপক্ষের মাধ্যমে মেয়ের মৃত্যুর বিষয়টি তিনি জানতে পারেন। পরীক্ষা ভালো না হওয়ায় হতাশা থেকে সোনালী আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, রাতে মেয়েটি তার রুমে একা ছিল। সোমবার সকালে ভাত দেয়ার জন্য মেসের বুয়া ডাকাডাকি করে সাড়া না পেয়ে অন্যদের জানান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরীক্ষার টেনশনে আত্মহত্যা করলেন কলেজছাত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৫০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১