সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

আমি তোমাকে বিএনপি থেকে এমপি বানাব, বিয়ের প্রস্তাবে পপিকে এক যুবক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ ২৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পপিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক যুবক। শুধু বিয়ের প্রস্তাব নয়, তিনি বলেছেন তাকে বিয়ে করলে পপিকে সংসদ সদস্য বানাবেন। পর্দা তারকাদের নিয়ে ভক্তদের এমন উন্মাদনা নতুন কিছু নয়। সত্তরের দশকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতাও ভক্তদের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন।

দুই ভক্ত তাঁকে বিয়ের প্রস্তাব দিতে একজন তাঁর গুলশানের বাসার সামনে, অন্যজন জাতীয় প্রেস ক্লাবের আঙিনায় রীতিমতো অনশনে বসে গিয়েছিলেন। পরে পুলিশ এসে তাদের তাড়াতে বাধ্য হয়। বিশ্বে তারকাদের নিয়ে এ ধরনের মজার ঘটনা অহরহ ঘটে থাকে। পপিকে এর আগেও অনেকে নানাভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

এবার রীতিমতো বাংলাদেশ প্রতিদিন অফিসে তাঁর কাছে বিয়ের প্রস্তাব সংবলিত একটি চিঠি প্রেরণ করেন যুবকটি। জিকো নামের ওই যুবক নিজের ছবি ও চিঠি পাঠিয়ে পপির কাছে লেখেন- ‘পপি আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি বিএনপি করি। আমার অনেক ক্ষমতা।

আমি তোমাকে বিএনপি থেকে এমপি বানাব। তুমি এমপি হয়ে সংসদে যাবে। তুমি জীবনে অনেক স্বপ্ন দেখেছো। শিল্পপতির বা ডিসির বউ হবে। তোমার স্বপ্ন পূরণ হয়নি।
আল্লাহপাকের নিয়তির বিধান মেনে একটি রাস্তার ছেলেকেই তুমি বিয়ে কর। তুমি ভাবতে পার রাজনীতি করা মানে খারাপ। আমি কোনো খারাপ কাজ করি না, ব্যবসা করি। পপি, ছোট পৃথিবীতে অহংকার করার কিছু নেই। আমি কোনো দিন তোমার একটি কথারও অবাধ্য হব না। তুমি যে ভাবে চলছো ঠিক সেই ভাবেই চলবে। তোমাকে আমি কোনো দিন ফুলের ছোঁয়াও দেব না। তুমি যত ব্যস্ত থাক না কেন আমার সাথে ফোনে কথা বলবে। ’ যুবকটি ফোন নম্বর পাঠিয়ে এখন পপির সম্মতির অপেক্ষায় আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমি তোমাকে বিএনপি থেকে এমপি বানাব, বিয়ের প্রস্তাবে পপিকে এক যুবক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১