সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

আন্দুলবাড়িয়ায় প্রধান শিক্ষকের হাত থেকে বিদ্যালয় বাঁচানোর দাবিতে মানববন্ধন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ আহাম্মদের হাত থেকে বিদ্যালয় বাঁচানোর দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২৪শে জানুয়ারি) সকাল ১০টার সময় আন্দুলবাড়িয়া সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে এই প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নাহিদ হাসনাত এর সভাপতিত্বে, রমজান আলীর উপস্থাপনায় অযোগ্য প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটি অপসারণের দাবিতে ৯ দফা দাবি তুলে ধরে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন ফেলা, বিদ্যায়টির সাবেক ছাত্র হাসিবুল ইসলাম, ইননাল হোসেন, ছানোয়ার হোসেন, মনিরুজ্জামান মুক্ত, রাকিবুল রুবেল প্রমুখ। মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন মির্জা হাকিবুর রহমান লিটন।

এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠান আমাদের এলাকার এর ভালোমন্দ দেখার দায়িত্ব ও আমাদের। কারণ এখানে লেখাপড়া করে আপনার আমার ভাই-বোন ও পরিবারের সদস্যরা। প্রধান শিক্ষক মমতাজ আহাম্মদ এখানে এসেছেন তার স্বার্থ হাসিলের জন্য। আজ এখানে আছেন কাল তিনি নাও থাকতে পারেন। তিনি এই স্কুলের একজন শিক্ষকার যেভাবে মানহানি করেছেন তা করা উনার মতো একজন মানুষের কখনোই ঠিক হয়নি। আমরা আশাকরছি ম্যানেজিং কমিটি তাদের ভুল বুঝতে পেরে বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে কার্যকরী পদক্ষেপ নেবে। তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।

উল্লেখ্য, সম্প্রতি আন্দুলবাড়িয়া মাধ্যমিক বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকা নাসিমা খাতুন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ আহাম্মদের বিরুদ্ধে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ আনেন। অভিযোগটিকে ভিত্তিহীন দাবি করে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন পালন করেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী আলোচনা সভায় শিক্ষকা নাসিমা খাতুনকে সাময়িক বহিস্কার করা হয়।

তবে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষিকা নাসিমা খাতুন নানা অনিয়মের কারণে এর আগেও কয়েকবার বিদ্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এবং সাময়িক বরখাস্ত হয়েছেন৷ এছাড়া প্রধান শিক্ষক মমতাজ আহাম্মেদ ও একেবারে ধোয়া-তুলসী পাতা নই। বিভিন্ন বিদ্যালয়ে চাকুরি করার সময় তিনিও নানা কারণে বিতর্কিত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মমতাজ আহাম্মদ বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে তার কোন ভিত্তি নাই। সমাজ ও বিদ্যালয় এলাকায় আমার মানসম্মান ক্ষুণ্ন করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এসব করানো হচ্ছে। আমি ওই শিক্ষিকার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেছি।

এছাড়া উক্ত প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে আন্দুলবাড়িয়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জীবননগর থানাধীন শাহাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা সতর্কতার সাথে আশেপাশেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আন্দুলবাড়িয়ায় প্রধান শিক্ষকের হাত থেকে বিদ্যালয় বাঁচানোর দাবিতে মানববন্ধন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১