সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

এক ‘মা’ দিলেন জন্ম, আরেক ‘মা’ দিলেন ঘর: এমপি আলী আজগার টগর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি ::::-

জন্ম দিয়েছেন এক ‘মা’ আর ঘর দিয়েছেন আরেক ‘মা’- এভাবে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ভূমিহীন মো. ইব্রাহিম আলী। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের শুকুর আলীর ছেলে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি মো. আলী আজগার টগরের হাত থেকে প্রধানমন্ত্রীর দেয়া ঘরের চাবি পেয়ে এমন অনুভূতি ব্যক্ত করেন ইব্রাহিম।

তিনি বলেন, ‘নিজের কোনো জমি নেই আমার। সরকারি জায়গায় ঝুপড়ি ঘরে থাকতাম। পরের জমিতে কামলা খেটে যা রোজগার হতো তা দিয়ে কোনোরকমে সংসার চলতো। জমানো কোনো টাকা-পয়সা নেই। নিজের একটা বাড়ি হবে তা স্বপ্নেও ভাবিনি। কিন্তু আজ নিজের নামে একটি বাড়ির দলিল পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমি এখন কন্দবপুর গ্রাম ছেড়ে প্রধানমন্ত্রীর দেয়া ঘোষনগর গ্রামে নতুন ঠিকানায় নিজ বাড়িতে থাকবো।’জীবননগরের ইউএনও এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৮টি ভূমিহীন পরিবারকে ঘরের চাবি তুলে দেন অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার প্রমুখ।

চুয়াডাঙ্গার ডিসি মো. নজরুল ইসলাম সরকার বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শনিবার চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১৩৪ পরিবারের মাঝে ২ শতক করে জমি এবং বাড়ির কাগজপত্র হস্তান্তর করা হয়। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩৪টি, আলমডাঙ্গায় ৫০টি, দামুড়হুদায় ৩২টি ও জীবননগর উপজেলায় ১৮টি পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক ‘মা’ দিলেন জন্ম, আরেক ‘মা’ দিলেন ঘর: এমপি আলী আজগার টগর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১