সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

যশোরের পুলিশ সুপারকে ডিএমপিতে বদলি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ২০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আওয়ামী লীগ নেতাকে ১৯ ঘণ্টা আটকে রেখে নির্যাতন এবং নেতাদের বাড়ি ভাঙচুরের ঘটনার পর যশোরের পুলিশ সুপার (এসপি) আশরাফ হোসেনকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপন বলা হয়, যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। আর নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে যশোরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, ১১ জানুয়ারি শহীদ মিনার এলাকায় ‘পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগ এনে’ যশোর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপুকে তুলে নিয়ে যায় পুলিশ। ১৯ ঘণ্টা পর ১২ জানুয়ারি বিকেলে তাকে মুক্তি দেয়া হয়। মুক্তির পর তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। ১৩ জানুয়ারি বিকেলে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নেয়া হয়। তিনি এখন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

শোর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু অভিযোগ করেন, পুলিশ তাকে তুলে নিয়ে পুলিশ লাইনে আটকে রেখে রাতভর বেধড়ক মারপিট করে। হ্যান্ডকাপ পরিয়ে ও চোখ বেঁধে অমানুষিক নির্যাতন করা হয়। এতে তার সারা শরীরে কালশিটে পড়ে যায়, দুই পা ফেটে যায়।

তিনি আরও অভিযোগ করেন, পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী এই নির্যাতন চালিয়েছেন।

এদিকে, মাহমুদ হাসান বিপুকে আটকের পর ওই রাতেই জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার সমর্থক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর বাড়িতে পুলিশ ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরের পুলিশ সুপারকে ডিএমপিতে বদলি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১