সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পাচ্ছেন ৪৭৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ৪৭৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। এর মধ্যে ২৩০টি ঘর বসবাসের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি সকালে তাদের ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস.এম ফরিদ উদ্দিন , রাজাপুরের ইউএনও মো. মোক্তার হোসেন, এনডিসি আহমেদ হাছান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, জমি ও ঘর প্রদান কার্যক্রমে ক শ্রেণির ১২২১ পরিবারের তালিকা করা হয়েছে। এর মধ্যে আপাতত ৪৭৪ পরিবার ঘর পাচ্ছেন। ২৩ জানুয়ারি উদ্বোধনী দিনেই ২৩০ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হবে। এর মধ্যে ঝালকাঠি সদরে ৬৫, নলছিটি উপজেলায় ৪০, রাজাপুর উপজেলায় ৭৫ ও কাঁঠালিয়া উপজেলায় ৫০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী দেওয়া উপহার বসতঘর। এ ঘর নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি ১০ লাখ ৫৪ হাজার টাকা। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে ঘর নির্মাণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পাচ্ছেন ৪৭৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১