সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

চুয়াডাঙ্গায় মুজিববর্ষ অফিসার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গায় মুজিববর্ষ সেভেন ওয়ান অফিসার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় জেলা ক্রীড়া সংস্থার রোকন ও টুটুল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সদর থানার ওসি আবু জিহাদ ও এএসআই আশরাফুজ্জামান জুটি। সোমবার (১৮ই জানুয়ারি) সন্ধ্যায় ডিসি অফিস সংলগ্ন অফিসার্স ক্লাব চত্বরে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের আয়োজনে গত ১৭ই জানুয়ারি ২৪ দলের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খেলায় জেলা পুলিশের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান ও এএসআই আশরাফুজ্জামান জুটি অংশগ্রহণ করে ২৪ দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার হিসেবে বিজয়ী জুটির উভয়ের হাতে ১টি করে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্স আপ জুটির উভয়ের হাতে ১টি করে টেবিল ফ্যান তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ৬ বিজিবি’র পরিচালক লে.কর্ণেল খালেকুজ্জামান পিএসসি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারসহ পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা।

ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ায় সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান এবং এএসআই আশরাফুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় মুজিববর্ষ অফিসার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১