সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

ঝালকাঠিতে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ ২২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি জেলা প্রতিনিধি :: ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে ৫০০পিস ইয়াবা, ২২ বোতল ফেন্সিডিল ও নগদ ১৫ হাজার টাকাসহ তুহিন হাওলাদার (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তুহিন হাওলাদার পালবাড়ি এলাকার মৃত আদম আলী হাওলাদারের ছেলে।

ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকার তুহিনের বাসায় তল্লাশী চালায় ডিবির পরিদর্শক (ওসি) মো. মাইনউদ্দিনরে নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় তুহিন হাওলাদারের বাসা থেকে ৫০০ পিস ইয়াবা, ২২ বোতল ফেন্সিডিল ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান তিনি।

ঝালকাঠি থানায় তুহিন হাওলাদারের নামে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১