সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

বরিশাল বিএনপি নেতা স্বপনের বাসভবনে হামলা ভাঙচুর: আহত ২০। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল নগরীর ভাটিখানা প্রথম গলিতে বরিশাল গৌরনদী-আগৈলঝাড়া (১) আসনের সাবেক সংসদ ও বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করাসহ কর্মীদের মারধর করার খবর পাওয়া গেছে। সংসদীয় এলাকার কর্মীদের নিয়ে রোববার দুপুরে বৈঠক চলাকালে হামলার খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি। হামলায় বিএনপি নেতার অন্তত ২০ কর্মী আহত হয়েছেন। হামলার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছেন বিএনপি নেতা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রবিবার সকালে গৌরনদী আসন্ন পৌর মেয়র নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থী হান্নান শরীফসহ এলাকার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বরিশাল নগরীর ভাটিখানা রোডস্থ শরিকল ভবনে সভা করছিলেন সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। দুপুর আনুমানিক ২টার দিকে অন্তত অর্ধশত লোক একত্রিত হয়ে বাসভবনে অতকির্ত হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এসময় তাদের প্রতিরোধ করতে উদ্যোগী হলে গৌরনদী ছাত্রদল নেতা হাফিজুর রহমান, রাসেল খন্দকার, রুকুনুজ্জামান ও রাজিব খানসহ প্রায় ২০ জনকে পিটিয়ে আহত করে।

সাবেক সাংসদ বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন জানান, তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের অত্যাচারে নিজ গ্রামের মায়ের কবরে পর্যন্ত যেতে পারছেন না। এলাকায় গিয়ে একাধিকবার রাজনৈতিক হামলার শিকার হওয়ার কারণে আজ বরিশালের নিজ বাসায় বসেও নির্বাচন পরিচালনা কমিটি ও দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলছিলেন। এসময় আকস্মিক আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে। তবে এই হামলায় কে বা কারা জড়িত তা স্পষ্ট করেননি বিএনপি নেতা।

গৌরনদী গৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হান্নান শরীফ অভিযোগ করেন, হামলাকারীরা বাসার বেশকিছু আসবাবপত্র ভাঙচুর করেছে। এবং এই হামলায় তাদের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। তার অভিযোগ, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও কাউকে আটক করেনি। পরবর্তীতে হামলাকারীরা পালিয়ে যায়।

তবে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সগির আহম্মেদ দাবি করেছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে, অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে দাবি রেখেছেন বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিএনপি নেতা স্বপনের বাসভবনে হামলা ভাঙচুর: আহত ২০। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১