সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গার উথলীতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার:

বোনের ছেলের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে এসে নিহতের লাশ দাফনকার্য শেষে নিজ বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় রোমেলা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রোমেলা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামের ছবদুল হোসেনের স্ত্রী। শনিবার (১৬ই জানুয়ারি) সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটের সময় জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের পশ্চিমপাড়ার রফিকুল ইসলাম @ জখম আলীর মৃত্যুর খবর শুনে তারা খালা রোমেলা বেগম নিহতের বাড়িতে আসেন। ওই দিনই নিহতের লাশ দাফন করা হলেও বোনের বাড়িতে অবস্থান শেষে রোমেলা বেগম আজ শনিবার সকালে নিজ বাড়ির উদ্দেশ্য যাওয়ার জন্য বোনের বাড়ি ত্যাগ করেন। পথিমধ্যে উথলী রেলস্টেশনের অদূরে হাইস্কুলের সামনের রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ডাউন ৭৬২ সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি কানে একটু শুনতেন বলে জানা গেছে। খবর পেয়ে নিহতের আত্মীয়-স্বজনরা এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে তার বোনের বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন দর্শনা জিআরপি ফাঁড়ির পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গার উথলীতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১