সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক এলাকায় ‘গাঁজা’ চাষ: আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ২১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি::-

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের আবাসিক এলাকায় বিপুলসংখ্যক গাঁজাসদৃশ গাছ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক গাছ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি আবু জিহাদ খান।তিনি জানান, ‘সদর হাসপাতালের আবাসিক এলাকায় গাঁজাগাছের মতো অসংখ্য গাছ রয়েছে- সংবাদ পেয়ে গতকাল সন্ধ্যায় অভিযান চালানো হয়। ওই এলাকায় আট-নয়টি জায়গা থেকে পাঁচ শতাধিক গাছ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এটি গাঁজার ভিন্ন জাত হতে পারে।’ ওসি আরও জানান, গাগুলো পরীক্ষার জন্য রাজশাহী মাদক পরীক্ষাগারে পাঠানো হবে। গাঁজাগাছ প্রমাণিত হলে আইনিব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান প্রতিবেদকে জানান, গাঁজাসদৃশ গাছ বেড়ে ওঠার বিষয়টি আমার জানা ছিল না। লোকবল সংকটের কারণে ওই এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে বিঘ্ন ঘটছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালের আবাসিক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক এলাকায় ‘গাঁজা’ চাষ: আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১