সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে ২ স্বামী খুন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ২০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: দিনাজপুরের দুটি উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই স্বামী স্ত্রীর হাতে হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে কাহারোলে স্ত্রীর লাঠির আঘাতে মৃত্যু হয়েছে এক স্বামীর এবং নবাবগঞ্জে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্ত্রী। পুলিশ স্বামী হত্যার অভিযোগে দুই স্ত্রীকেই আটক করেছে। দিনাজপুরের কাহারোল উপজেলার নৌধাবাড়ী গ্রামে বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে বাঁশের লাঠি দিয়ে স্বামী ক্ষিতিশ চন্দ্র রায়ের (৩২) মাথায় আঘাত করেন স্ত্রী ববিতা রাণী রায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
নিহত ক্ষিতিশ চন্দ্র রায় কাহারোল উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের নৌধাবাড়ী গ্রামের সুভাষ চন্দ্র রায়ের ছেলে।

স্বামীর মৃত্যুর খবর শুনেই পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলায় বাপের বাড়িতে পালানোর সময় স্ত্রী ববিতা রানী রায়কে আটক করে পুলিশ। কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী ঘটনাটি নিশ্চিত করেছেন।

এদিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামে পরকীয়া প্রেমের জেরে গত বৃস্পতিবার রাতে স্বামী চানমিয়া ওরফে চান্দুকে (৪০) ঘুমের মধ্যে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী মরফিয়া খাতুনের বিরুদ্ধে।

নিহত চানমিয়া ওরফে চান্দু নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আলেফ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, রাতে স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার সকালে অভিযুক্ত মরফিয়া বেগমের কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন তাদের বাড়িতে এসে তার শয়নকক্ষে মৃত অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন। প্রতিবেশীদের দাবি- পরকীয়ার জেরেই মরফিয়া তার স্বামীকে হত্যা করেছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত স্ত্রী মরফিয়া বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে ২ স্বামী খুন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১