সংবাদ শিরোনাম ::
সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের ইন্তেকাল। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ১৯৬ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীর সৈয়দপুর পৌর সভার বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আমজাদ হোসেন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার(১৪ জানুয়ারি)সকাল সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।আগামী ১৬ই জানুয়ারি ছিল সৈয়দপুর পৌরসভার ভোট। মেয়র পদে ৫জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে তিনিও একজন (নারিকেল গাছ) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তার মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার নির্বাচন স্থগিত হলো।
আমজাদ হোসেন সরকার তার রাজনৈতিক জীবনের একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান, চারবার সৈয়দপুর পৌরসভার মেয়র এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার জন্ম ১৯৫৮ সালের ২রা ফেব্রুয়ারী ও মৃত্যু হলো ২০২১ সালের ১৪ই জানুয়ারি।























