সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

নবজাতকের কানে আরবি হরফে ‘আল্লাহু’ লেখা! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
এক নবজাতকের কান দুটির আকৃতি আরবি হরফে ‘আল্লাহু’ লেখার মতো। আর এ নিয়েই দেখা দিয়েছে চাঞ্চল্য। শিশুটির স্বজনদের বিশ্বাস, কানে ‘আল্লাহু’ লেখা রয়েছে। গত সোমবার (১১ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় নগর মাতৃসদনে তার জন্ম হয়। শিশুটির নাম রাখা হয়েছে ওমর ফারুক।

তার মায়ের নাম সানজিদা আক্তার। এটি সানজিদার দ্বিতীয় সন্তান। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর গ্রামের আবু হোসেনের স্ত্রী। আবু হোসেন নারায়ণগঞ্জে বিদ্যুৎ বিভাগে চাকরি করেন।
সানজিদার বোন শামীমা আক্তার জানান, সোমবার হাসপাতালে ভর্তির পর দুপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশু ওমর ফারুকের জন্ম হয়। এরপর তারা কান দুটি সেভাবে খেয়াল করেননি তারা। পরদিন সকালে পরিষ্কার করার সময় তিনি শিশুটির কান দুটির এমন আকৃতি দেখে আশ্চর্য হয়ে পড়েন।

এরপর দ্রুতই এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে। তারপর অনেকে শিশুটিকে একবার দেখার জন্য মাতৃসদনে ভিড় জমান।
মাতৃসদনটির প্রশাসনিক সহকারী কামরুন নাহার শিউলী বলেন, ফেসবুকের কল্যাণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ‘আল্লাহু’ লেখা দেখতে পাই। এটা নিয়ে অবাক হই। কিন্তু এবার এই প্রথম নিজের চোখে দেখলাম। আমার শাশুড়ি কোরআন তেলাওয়াত জানেন। তাকে ছবি দেখিয়েছি। তিনি বলেন, শিশুটির দুই কানে আল্লাহু লেখা। সবই আল্লাহ্ প্রদত্ত।
তবে মাতৃসদনের ফ্যামিলি প্ল্যানিং কো-অর্ডিনেটর ডা. ওয়ালিদ চৌধুরী বলেন, অনেক সময় দৈহিক গঠনের জন্মগত ত্রুটি থাকে। এটিকে কনজিনাইটাল অ্যানোলমলি বলা হয়ে থাকে। এই শিশুর বিষয়টি সে রকম হতে পারে, আবার না-ও পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবজাতকের কানে আরবি হরফে ‘আল্লাহু’ লেখা! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১