সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বেশি দামে টিকা কিনে লুটপাট উৎসবের প্রস্তুতি: মির্জা ফখরুল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: প্রথম আলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশে ডাকাতির রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। যার সবশেষ নজির অতিরিক্ত দাম দিয়ে করোনার টিকা আমদানি। এই আমদানির মধ্য দিয়ে লুটপাটের আরেক উৎসব চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরের দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভারত সরকার প্রতি ডোজ করোনার টিকা কিনছে ২০০ রুপি বা ২ দশমিক ৭২ ডলার দরে। বাংলাদেশি মুদ্রায় এটি ২৩১ টাকার মতো। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সেরামের টিকা কোভিশিল্ডের প্রতি ডোজ কিনতে বাংলাদেশকে খরচ করতে হচ্ছে ৪ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর দাম পড়ে প্রায় ৩৪০ টাকা (১ ডলার= ৮৪.৯৬ টাকা)। এই হিসাবে বাংলাদেশকে টিকার প্রতি ডোজ কিনতে ভারতের চেয়ে প্রায় ৪৭ শতাংশ বেশি ব্যয় করতে হচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ভারতে উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সেরামের কাছ থেকে তিন কোটি টিকা কিনছে বাংলাদেশ।

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, ১২ বছর ধরে দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে নির্যাতন-অত্যাচার চালানো হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, দেশে বর্তমানে কোনো আইনের শাসন নেই। সরকার বিচার বিভাগকে শেষ করে দিয়েছে।

জনগণকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ-লড়াই করার সময় এসেছে।

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নিতে হবে।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেল।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান, রুহুল কবীর রিজভী, আমানুল্লাহ আমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেশি দামে টিকা কিনে লুটপাট উৎসবের প্রস্তুতি: মির্জা ফখরুল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১