সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

একসঙ্গে বিষপান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল প্রেমিক যুগল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বিষপানে আত্মহত্যা করেছে এক প্রেমিক যুগল। মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাঙ্গাবালী থেকে ট্রলারযোগে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গাবালীর বড় বাইজদা ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের জহির প্যাদার ছেলে রাজিব (১৭)। প্রেমিকা রাবেয়া (১৫) একই গ্রামের রিপন হাওলাদারের মেয়ে। স্থানীয় কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল তারা।

স্থানীয় বাসিন্দা মো. আবুল প্যাদা জানান, রাজিব ও রাবেয়া একই ক্লাসে পড়ার সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে তারা তাদের সম্পর্ক মেনে নেবে না বলে জানায়। মঙ্গলবার সন্ধ্যার পর তারা দু’জনেই রাবেয়ার বাড়ির কাছের নির্জন স্থানে বসে বিষপান করে।

পরে তারা দুজনে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক রাঙ্গাবালী থেকে ট্রলারযোগে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তাদের মৃত্যু হয়।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. শাকুরুজ্জামান জানান, বিষপান করা দু’জনের হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একসঙ্গে বিষপান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল প্রেমিক যুগল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১