সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি’র অভিযান; ৯টি স্বর্ণের বার উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন চাকুলিয়া গ্রামের একটি মাঠে অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম ওজনের (৯০ ভরি) ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (১২ই জানুয়ারি) বিকালে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি’র সার্বিক তত্ত্বাবধানে ফুলবাড়ি বিওপি’র বিশেষ টহলদল সুবেদার শহিদুর রহমান ও নায়েব সুবেদার আঙ্গুর ভূঁইয়ার নেতৃত্বে গতকাল মঙ্গলবার বেলা আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের ঘবের মাঠ নামক স্থানের একটি বাঁশবাগানে অভিযান পরিচালনা করে৷ অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি বস্তা তল্লাশি করে উদ্ধার করা হয় ৯টি স্বর্ণের বার৷ উদ্ধারকৃত এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৭০ লক্ষ ২০ হাজার টাকা।

এ সংক্রান্তে বিজিবি’র পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি।

উল্লেখ্য, দামুড়হুদা উপজেলার নাস্তিপুর কামারপাড়া সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া না থাকায় খুব সহজে ওই সীমান্তে দিয়ে স্বর্ণ এবং মাদকদ্রব্য পাচার করে চোরাকারবারিরা। ছোট্ট একটি খালের এক পাশে বাংলাদেশ এবং অপর পাশে ভারত হওয়ার সুযোগটি খুব ভালো করেই কাজে লাগাচ্ছে চোরাকারবারি সিণ্ডিকেট। যদিও বিজিবি সদস্যরা ওই সীমান্তে কঠোর নজরদারি রাখছে তারপরেও তাদের চোখ ফাঁকি দিয়ে নানা কৌশল অবলম্বন করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে স্বর্ণ, রৌপ্য এবং নিয়ে আনা হচ্ছে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি’র অভিযান; ৯টি স্বর্ণের বার উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১