সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

মঞ্চে উঠে চরমোনাই পীরের ওপর হামলার চেষ্টা যুবকের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ২১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মানসিক ভারসাম্যহীন এক যুবকের হামলার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সোমবার (১১ জানুয়ারি) রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর স্কুল মাঠে স্থানীয় ক্বারিমিয়া-হাসেমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে এ ঘটনা ঘটে।

তবে পীর সাহেব তাকে ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া উপ-কমিটির সদস্য কেএম শরীয়াতুল্লাহ।
এদিকে পুলিশ বলছে, এ ব্যাপারে কোন অভিযোগ পাননি তারা। ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলেও নিশ্চিত করেছে পুলিশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটির সদস্য কেএম শরীয়াতুল্লাহ জানান, ‘মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
পীর সাহেবের বয়ান চলাকালে মেহেদী হাসান নামে স্থানীয় এক যুবক হঠাৎ করে মঞ্চে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক পীর সাহেবের উপর হামলা করতে উদ্যত হয়। এ সময় আশপাশে থাকা মাহফিল কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা তাকে নিবৃত্ত করে। এ সময় মুসুল্লিরা তাকে জাপটে ধরে। কেউ কেউ ওই যুবককে মারধরের চেষ্টা চালায়।’
তবে স্থানীয়রা ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলার পর পীর সাহেব তাকে ক্ষমা করে দেন বলে জানান কেএম শরীয়াতুল্লাহ।
এর দুই দিন আগে স্থানীয় রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন সিকদারের উপর ওই যুবক হামলা চালায় বলে জানান তিনি।
বিষয়টি পূঁজি করে কোন কোন গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে পীর সাহেবকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন কেএম শরীয়াতুল্লাহ।
বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান জানান, বাকেরগঞ্জের মাহফিলে চরমোনাই পীর সাহেবের উপর হামলা চেষ্টার কথা তারা শুনেছেন। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাননি। তবে ওই যুবককে বাসায় নিরাপদ হেফাজতে রাখার জন্য তার পরিবারকে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মঞ্চে উঠে চরমোনাই পীরের ওপর হামলার চেষ্টা যুবকের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১