সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে জবাই করে হত্যা: বাবাকে পুলিশের দিলেন ছেলে। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১ ১১২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: রাজধানী ঢাকার মিরপুরের পল্লবীতে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী রবিউল হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ জানুয়ারি) সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় কথা কাটাকাটি হয় সেলিনা খাতুন ও স্বামী রবিউল হোসেনের। একপর্যায়ে রবিউল হোসেন তার স্ত্রীকে জবাই করে। এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রবিউলকে বড় ছেলে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে আটক করে।’


























