যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর: ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৬:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১ ১০০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) আবদুল্লাহ আল মোমেনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সকালে চরফ্যাশন থানা পুলিশ ভোলা বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে সোপর্দ করেছেন।
গ্রেপ্তার আবদুল্লাহ আল মোমেন সোনালী ব্যাংক ভোলা বাংলাবাজার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন এবং দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের খাসেরহাট এলাকার আবদুল খালেকের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ব্যাংক কর্মকর্তা আবদুল্লাহ আল মোমেনের সাথে তজুমুদ্দিন উপজেলার ওহাব আলীর মেয়ে শারমিন আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী শারমিনের কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন তার স্বামী। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে প্রায় সময়ই শারমিনের ওপর শারীরিক নির্যাতন চালাতেন মোমেন।
এ ঘটনায় স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে গত ৫ জানুয়ারি স্বামী আবদুল্লাহ আল মোমেনকে আসামি নির্যাতনের অভিযোগে চরফ্যাশন থানায় মামলা করেন। তার দায়ের করা ওই মামলায় আবদুল্লাহ আল মোসেমনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া সাংবাদিকদের জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রীর দায়ের করা মামলায় ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’


























