সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে: নিহত ২। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে দুইজন নিহত হয়েছেন। আজ রোববার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায়।
নিহতদের মধ্যে একজন হলেন- শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের রামপদ মন্ডল। অপরজনের পরিচয় জানা যায়নি। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যাত্রীবাহী বাসটি খুলনা থেকে শাকদাহ এলাকায় পৌঁছালে আরেকটি যাত্রীবাহীবাসকে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে ঢুকে যায়। অন্য বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, হাসপাতালে এখন পর্যন্ত ১২ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, দুর্ঘটনায় কমপক্ষে ১৪ থেকে ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনাকবলিত বাসটিও (খুলনা মেট্রো-জ-০০-০৪-০০৬৯) উদ্ধার করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে: নিহত ২। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১