সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

প্রধানশিক্ষককে পেটালো ম‌্যানেজিং কমিটির সভাপতি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালীর কলাপাড়ায় গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিনকে (৫০) শুক্রবার,৮ জানুয়ারি বিকালে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন ওই স্কুলের ম‌্যানেজিং কমিটির সভাপতি হান্নান মিয়া।

বিদ্যালয়ের লাইব্রেরিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক ওই শিক্ষককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

আহত শিক্ষক সামসুদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খানের ভাই হামিদ খান স্কুলের একটি কক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। বিষয়টি বেশ কয়েকবার সভাপতিকে জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি। আজ জুমার নামাজের পর বিদ্যালয়ে বসে উপবৃত্তির তালিকা তৈরি করছিলাম। এসময় সভাপতি হান্নান খান এসে তার ভাইয়ের দখলকৃত স্কুলের কক্ষে কেন বিদ্যুতের লাইন দেওয়া হয়নি তা জানতে চান। এক পর্যায়ে উত্তেজিত হয়ে কক্ষে থাকা চেয়ার দিয়ে পিটিয়ে জখম করেন। এতে বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে রক্তাক্ত হয়েছে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খান বলেন, মসজিদে জুমার নামাজের সময় স্কুলের মাঠে থাকা মসজিদের বালু রাখা নিয়ে প্রধানশিক্ষকের সঙ্গে মসজিদের মুসুল্লীদের কথা কাটাকাটি হয়। পরে এ বিষয়ে তিনি জানতে গেলে প্রধানশিক্ষক উত্তেজিত হয়ে চেয়ার দিয়ে আমাকে মারধর করার চেষ্টা করেন। এতে আমি আহত হই। প্রধানশিক্ষকও আহত হন।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানশিক্ষককে পেটালো ম‌্যানেজিং কমিটির সভাপতি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১