সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

দুপুরে বাবার লাশ দাফন করে বিকেলে গেলেন ফেন্সিডিল খেতে! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১ ৩১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: নীলফামারীর কিশোরগঞ্জে বাবার মরদেহ দাফনের পর বন্ধুদের নিয়ে ফেনিসিডিল খাওয়ার সময় আটক হয়েছেন ফিরোজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি। এসময় তার সঙ্গে আরও চার বন্ধু আটক হয়। শনিবার (৯ জানুয়ারি) তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- জলঢাকা উপজেলা জামায়াতের সাবেক আমীর মৃত আব্দুল গনির ছেলে ফিরোজুল ইসলাম (৪২), জলঢাকা আইডিয়াল কলেজের প্রভাষক ও ডিমলা থানার ডালিয়া বাসস্ট্যান্ড এলাকার মৃত বদরুল আলমের ছেলে জিয়াউর রহমান (৩৯), রংপুর রবাটসনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও তাজহাট থানার আশরতপুর ঈদগাঁপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল হক (৪১), জলঢাকা কলেজপাড়ার মজিবর রহমানের ছেলে ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম (৪০), রংপুর জজকোর্টের ডেসপাস সহকারী সিজেএম ও তাজহাট থানার আলহাজনগর গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮),ও রংপুর সদর থানার সদ্য পুষকুরুনী পালিচড়া গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে ব্যবসায়ী সেলিম রেজা (৪৩)।

পুলিশ জানায়, জলঢাকা উপজেলা জামায়াতের সাবেক আমির মৃত আব্দুল গনির মরদেহ শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে তার গ্রামের বাড়ি গাবরোলে দাফন সম্পন্ন হয়। বিকেলে তার ছেলে ফিরোজুল ইসলাম বন্ধুদের সঙ্গে প্রাইভেটকারে ফেনসিডিল খাওয়ার জন্য কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নের কাউয়ার মোড়ে আসেন। মাদক ব্যবসায়ী মবু ডাকাত ওই কারের ভেতরে ২ বোতল ফেনসিডিল দেয়ার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে ফেনসিডিলসহ ছয় বন্ধুকে আটক করে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই মাদক ব্যবসায়ীসহ সাতজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুপুরে বাবার লাশ দাফন করে বিকেলে গেলেন ফেন্সিডিল খেতে! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১