সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

অপহরণের পর নারীর সঙ্গে বিবস্ত্র ছবি তুলে মুক্তিপণ আদায়। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১ ২১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীর চাটখিলে সৌদি প্রবাসীকে অপহরণের পর নারীর সঙ্গে বিবস্ত্র ছবি তুলে মুক্তিপণ আদায়ের ঘটনায় তিন যুবককে আটক করেছে চাটখিল থানা পুলিশ। আটককৃতরা হলেন ছালা উদ্দিন কামরান ওরফে আকাশ (২০), দিদার হোসেন জনি (১৮) এবং মোহাম্মদ বাবু হোসেন (৩০)।

ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর মোবাইল নম্বর ট্র্যাক করে তাদের শনাক্ত করা হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ২৫ ডিসেম্বর সৌদি প্রবাসী মাসুদ পাটোয়ারী নিজ বাড়ি থেকে চাটখিল যাওয়ার পথে খিলপাড়া রুহুল আমিন রোডে আসলে কয়েকজন সন্ত্রাসী সিএনজিতে উঠে তাকে অপহরণ করে। পরে শারীরিক নির্যাতন করে এবং এক নারীর সাথে তার অশ্লীল ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। এরপর ওই প্রবাসীর স্বজনরা এক লাখ ৫৩ হাজার টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ দিলে তারা তাকে চোখ বেঁধে রাস্তার পাশে ফেলে যায়।

তিনি আরও জানান, এ ঘটনার পর মাসুদ পাটোয়ারী নিজে এসে চাটখিল থানায় মামলা করলে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে বিকাশে লেনদেনের নম্বরগুলো ট্র্যাক করি। এর মাধ্যমে তাদের শনাক্ত করে আটক করতে সক্ষম হই। বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অপহরণের পর নারীর সঙ্গে বিবস্ত্র ছবি তুলে মুক্তিপণ আদায়। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১