সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

পুলিশের পাশবিকতা নিয়ে খবর ছাপা হোক, এটা চাই না: আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পুলিশের নিষ্ঠুরতা দেখতে চান না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তিনি বলেন- পুলিশে ‘ব্রুটালিটি’ বা নিষ্ঠুরতা আমরা চাই না। আমরা চাই না পত্রপত্রিকায় পুলিশের ব্রুটালিটি (পাশবিকতা) নিয়ে খবর ছাপা হোক। আমরা খবর হতে চাই না।
শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশপ্রধান বলেন, পুলিশের কাছে অসংখ্য আইনি ক্ষমতা রয়েছে। যেখানে আইনগত ক্ষমতা রয়েছে, তা হলে কেন পেশিশক্তি ব্যবহার করতে হবে? মাথা ও বিবেকের শক্তি, আইনের শক্তি প্রয়োগ করতে হবে।

পুলিশের দুর্নীতির বিষয়ে কাজ করা হচ্ছে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, শুরুতে মোটিভেশনাল অ্যাক্টিভিটিস এবং ডিসিপ্লিন নিয়ে কাজ করছি। আর দ্বিতীয় হচ্ছে পুলিশে ‘ব্রুটালিটি’ বা নিষ্ঠুরতা আমরা চাই না।

পুলিশের বিপথগামী সদস্যদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের তাগিদ দেন বেনজীর আহমেদ। বলেন, ভালো কাজের উৎস চাই এবং যে সদস্য খারাপ কাজ করবেন তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবেন সাংবাদিকরা, তাও চাই। বিচারের আগে বিচার করবেন না। অনেক সময় আমরা দেখি যে বিচারের আগে বিচার শেষ।

সাংবাদিকরা কোটি কোটি মানুষকে ‘মোটিভেট’ করতে পারে জানিয়ে আইজিপি বলেন, সাংবাদিকরা ওপিনিয়ন বিল্ড করেন এবং সমাজের গতিপ্রকৃতি অনেক সময় পরিবর্তন হয়ে যায়।

যেহেতু আপনারা ওপিনিয়ন বিল্ডার, মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের হৃদয়ে প্রবেশ করতে পারেন, সে জন্য আপনাদের কলমের যে শক্তি সে শক্তি সম্পর্কে পুরোপুরি সচেতন থাকবেন এটিই আমরা প্রত্যাশা করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ক্র্যাবের সভাপতি আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের পাশবিকতা নিয়ে খবর ছাপা হোক, এটা চাই না: আইজিপি

আপডেট সময় : ১০:৫৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১