সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আমি আর বাড়ি আসব না,’ বলা যুবকের লাশ বাঁশঝাড়ে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে বাঁশঝাড়ের থেকে সোহেল ভূঁইয়া (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের নলগাঁও গ্রামের রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে। শুক্রবার দুপুর ১২টায় রাজাবাড়ী বাজারের দক্ষিণ পাশে বাঁশঝাড় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই আমজাদ শেখ জানান, বাঁশঝাড়ের নিচে সোহেল ভূঁইয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের পরিবাবের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সোহেল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে রাগ করে চলে যান। বলে আসেন, আমি আর বাড়ি আসব না।

তবে, কী নিয়ে রাগ করেন, তা জানা যায়নি। নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পাশে একটি কীটনাশকের বোতল, পকেটে কিছু টাকা ও মোবাইল পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কীটনাশক পান করেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমি আর বাড়ি আসব না,’ বলা যুবকের লাশ বাঁশঝাড়ে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১