সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

ডোপ টেস্টে ধরা চাকরি খোয়ালেন সার্জেন্ট আতাউর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: মাদক সেবনের দায়ে নওগাঁয় কর্মরত সার্জেন্ট আতাউর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। ডোপ টেস্টে ধরা জেরে জেলার মধ্যে তিনি প্রথম কর্মকর্তা হিসেবে চাকরি হারালেন। গত মঙ্গলবার (৫ জানুয়ারি) তাকে চাকরিচ্যুত করা হয় বলে জানা গেছে। নওগাঁ পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, সম্প্রতি সার্জেন্ট আতাউর রহমানের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। মঙ্গলবার (৫ জানুয়ারি) তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুপার আব্দুল মান্নান মিয়া সাংবাদিকদের বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কেউ যদি মাদকসেবন করে থাকে এজন্য আমরা নিয়মিত ডোপ টেস্ট করে থাকি। এ পর্যন্ত ডোপ টেস্টে একজনের পজিটিভ এসেছে। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। প্রায় তিন মাস আগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে রাজধানী ঢাকা মহানগরের পল্লবী থানার এক পুলিশ সদস্যকে মাদকসেবনের দায়ে চাকরিচ্যুত করা হয়েছে। গত মঙ্গলবার দিনভর পল্লবী থানায় এ নিয়ে বেশ আলোচনা ছিল। চাকরিচ্যুত ওই পুলিশ সদস্যের নাম আরিফ হোসেন মল্লিক। তিনি পল্লবী থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

সরকারি চাকরিতে চূড়ান্ত নিয়োগের আগে স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এখন ডোপ (মাদকদ্রব্য) টেস্টও শুরু হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডোপ টেস্টে ধরা চাকরি খোয়ালেন সার্জেন্ট আতাউর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:২৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১