সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ভারতীয় পেঁয়াজমুক্ত কারওয়ান বাজার! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ার বিপরীতে কমছে দাম। তাই আমদানি শুরু হলেও রাজধানীর কারওয়ানবাজারে নেই ভারতীয় কোনো পেঁয়াজ। বিক্রেতারা বলছেন, ভারতীয় পেঁয়াজের দাম তুলনামূলক বেশি; তাই বাজারে আনছেন না তারা। বাজার ঘুরে তাদের দাবির সত্যতাও মিলল।

এ বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে। বাজারে আসা সর্বোচ্চ ভালো মানের এক কেজি দেশি পেঁয়াজের দাম পড়ছে ৪০ টাকা। দেশি হাইব্রিডের কেজি পড়ছে সর্বোচ্চ ৩৫ টাকা। অথচ বুধবার (৬ জানুয়ারি) হিলি বন্দর এলাকায় প্রতি কেজি ভারতীয় পেঁয়াজের দাম পড়ছে ৩০ থেকে ৩২ টাকা। পরিবহনসহ আনুষঙ্গিক খরচ যোগ করলে ঢাকায় ওই পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের দামকে ছাড়িয়ে যাবে বলে কিনছেন না কারওয়ানবাজারের পাইকাররা।
কারওয়ানবাজারের পাইকারী ব্যবসায়ী মো. আশরাফ হোসেন জানালেন, ভারতীয় পেঁয়াজ না থাকলেও বাজারে সরবরাহ আছে চীন, মিশর, তুরস্কের পেঁয়াজের। এ বাজারে তুরস্ক, চীন ও হল্যান্ডের পেঁয়াজের প্রতি কেজির দাম পড়ছে ২০ থেকে ২২ টাকা। এছাড়া ৩৫ টাকার মধ্যে মিলছে এক কেজি মিশরের পেঁয়াজ।

এদিকে বাজারে এসে দাম নিয়ে সন্তুষ্টির কথা জানালেন ক্রেতারা। তবে মৌসুম বিবেচনায় দাম আরও কমার কথা- এমন প্রত্যাশা অনেক ক্রেতার। আবার দেশি পেঁয়াজের দাম কমতির এ সময়ে কৃষকদের স্বার্থ রক্ষায় এ নিত্যপণ্যের আমদানি বন্ধ রাখার পক্ষেও মত তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতীয় পেঁয়াজমুক্ত কারওয়ান বাজার! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৩৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১