সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

মাদক সেবন করে এসআই ধরা, গেল চাকরি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: রাজধানী ঢাকার পল্লবী থানার এক পুলিশ সদস্যকে মাদক সেবনের দায়ে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার দিনভর পল্লবী থানায় এ নিয়ে বেশ আলোচনা ছিল। চাকরিচ্যুত ওই পুলিশ সদস্যের নাম আরিফ হোসেন মল্লিক। তিনি পল্লবী থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত সহস্রাধিক সদস্যের ডোপ টেস্ট করা হয়েছে। এর মধ্যে পল্লবী থানার এসআই আরিফ হোসেন মল্লিকও রয়েছেন। ডিএমপির সদর দফতরের তালিকা অনুযায়ী, এসআই আরিফের বিরুদ্ধে হেরোইন সেবনের প্রমাণ পাওয়া গেছে।
এসআই আরিফ হোসেন মল্লিকের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বেশ কিছু অভিযোগ রয়েছে। একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনেও মাদক কারবারিদের সঙ্গে তার সখ্যতার বিষয়টি ওঠে এসেছে। এক সময় থানার সবচেয়ে প্রভাবশালী অফিসারও ছিলেন তিনি।

সূত্র জানায়, পল্লবী এলাকার বিহারী-অবাঙালি ক্যাম্পগুলো মূলত মাদকের আখড়া। এ সুবাধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে ওঠে এসআই আরিফের। এক পর্যায়ে আরিফ নিজেই মাদকাসক্ত হয়ে পড়েন। এ ছাড়া বেশ কয়েকটি মাদক স্পট থেকেও তিনি নিয়মিত টাকা নিতেন।

এ ব্যাপারে আরিফ বলেন, গতকাল (সোমবার) আমাকে রাজারবাগে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তবে তিনি চাকরিচ্যুত হওয়ার বিষয়টি এড়িয়ে যান।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী সাংবাদিকদের বলেন, আরিফকে চাকরিচ্যুত করা হয়েছে শুনেছি। এখনও কাগজপত্র হাতে পাইনি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদক সেবন করে এসআই ধরা, গেল চাকরি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১