সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বাংলাদেশে গাড়ি বানাবে কোরিয়ার হুন্দাই। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে কারখানা স্থাপনে ছয় একর জমি নিচ্ছে কোরিয়ার বিখ্যাত অটোমোবাইল ব্র্যান্ড ‘হুন্দাই’। সেখানে আগামী দুই সপ্তাহের মধ্যে কারখানা নির্মাণের কাজ শুরু হবে। নির্মাণকাজ শেষ করে এ বছরের মাঝামাঝিতে প্রথম ধাপে গাড়ি সংযোজন এবং পরবর্তী সময়ে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা আছে।

এ নিয়ে আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে।

এর আগে জাপানের মিত্সুবিশি করপোরেশনের কারিগরি সহায়তায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ সরকারের চাহিদা অনুযায়ী গাড়ি উৎপাদন শুরু করে।

এবার ‘হুন্দাই’ ব্র্যান্ডের ব্যক্তিগত গাড়ি তৈরি করতে যাচ্ছে ফেয়ার টেকনোলজি লিমিটেড। তারাই দেশে প্রথমবারের মতো হাইটেক পার্কের মধ্যে গাড়ি তৈরি করতে যাচ্ছে। হাইটেক পার্কে কারখানা হওয়ায় বেশ কিছু কর ছাড় পাবে প্রতিষ্ঠানটি।

ফলে তুলনামূলক কম মূল্যে ব্যক্তিগত ‘হুন্দাই’ গাড়ি পেতে পারেন ক্রেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশে গাড়ি বানাবে কোরিয়ার হুন্দাই। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১